শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৪:২২ পিএম

সিরাজগঞ্জ বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে এসময় আহত হয়ে‌ছে আ‌রো একজন।

বুধ ও বৃহস্পতিবার (২৮ শে নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বেলকুচি থানাধীন সুবর্ণ সাড়া এম, পি রোড মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, শরীয়তপুর জেলার চন্দন সাহা গ্রামের মো. সোহরাব আলী সরদারের ছে‌লে মো. লিটন মিয়া (৩৪)।

জানা যায়, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান- ঢাকা মেট্রো- ন-১৯-৪১১৬ ঢাকা হতে রেক ভর্তি আসবাবপত্র নি‌য়ে বেলকুচি মুকুন্দগাতি বাজারে পৌঁছলে অসাবধানতার কারনে অজ্ঞাতনামা এক‌টি গাড়ি পিছন থে‌কে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ড্রাইভার লিটন গাড়ির মধ্যেই মৃত্যুবরণ করেন এবং পিকআপের মধ্যে থাকা মালিক মো. সুমন মিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় তা‌কে উদ্ধার করে বেলকু‌চি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বেলকুচি থানার এস,আই মো. সায়মন তথ্যটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করার ব্যবস্থা করি এবং নিহত ব্যক্তি ও গাড়িটি বেলকুচি থানায় নি‌য়ে আ‌সি।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close