প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৩:৩৩ পিএম

'কয়লার ইস্ত্রি' কাপড়ের কুচকানো ভাব দূর করার একটি যন্ত্রের নাম। কয়লার ইস্ত্রি ব্যবহারের বিষয়টি নতুন প্রজন্মের কাছে পুরনো মনে হলেও বেশিদিন আগের কথা নয়। কিছুদিন আগেও গ্রামগঞ্জে সর্বত্র এটির ব্যবহার ছিল।
আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য আমাদের জানা বা অজানার মধ্য দিয়ে প্রতিনিয়ত হারিয়ে যেতে বসেছে। এমনই একটি ঐতিহ্য কয়লায় ব্যবহৃত ইস্ত্রি। এটি ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয় না। তাই অতিরিক্ত খরচের চিন্তা করতে হয় নাই। কাঠ বা খড়ি আগুনে পুড়ালে যে কয়লা পাওয়া যায় তা এ ইস্ত্রিতে ব্যবহার করা হয়। কয়লায় ব্যবহৃত ইস্ত্রিটি দুটি ভাগে বিভক্ত। উপরের অংশে হাতল যুক্ত ডাকনা এবং কাঠ কয়লা রাখার মতো জায়গা নিয়ে নিচের অংশ। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবন ব্যবস্থায় এসেছে নান্দনিকতা। আর মানুষের নান্দনিকতা জীবন ব্যবস্থায় প্রতিটি মানুষের পোশাকের ব্যবহারে রয়েছে রুচির ভিন্নতা।
প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় বৈদ্যুতিক ইস্ত্রির আগমনের সঙ্গে সঙ্গে কয়লার ইস্ত্রির ব্যবহার নেই বল্লেই চলে। যদি মানুষ সময় শাস্ত্রয়ের বিষয়টি চিন্তা না করত তাহলে অতিরিক্ত অর্থ ব্যয়ে বৈদ্যুতিক ইস্ত্রির ব্যবহার করত না। কারণ কয়লার ইস্ত্রি যখন তখন ব্যবহার করা সম্ভব হয় না, যেহেতু এটিতে আগুনে পুড়ানো কয়লা ব্যবহার করা হয়। বিজ্ঞানের এই আধুনিকতার যুগেও কয়লার ইস্ত্রির ব্যবহারের দেখা মিলবে প্রত্যন্ত গ্রামাঞ্চল বিশেষ করে যে সব গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা পৌছেনি।
স্বদেশ প্রতিদিন/এমআর