রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উদযাপন      ● নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন      ● রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত      ● মীরসরাইয়ে গাছ কাটার সময় গাছ পড়ে যুবক নিহত      ● দশম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলা দলের ১২ পদক অর্জন      ● ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন      ● সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন      ● নীতিগত সিদ্ধান্ত ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ      ● মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি      ● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা      ● ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন      
বগুড়ায় উৎসবমুখরভাবে শারদ উৎসব উদযাপিত হচ্ছে- পুলিশ সুপার
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম

বগুড়ায় শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে কমিউনিটি পুলিশিং জেলা কমিটির আয়োজনে ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর ডালপট্টিতে প্রধান অতিথি হিসেবে সনাতন ধর্মাবলম্বী সকলের হাতে এই বস্ত্র তুলে দেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।

কমিউনিটি পুলিশিং এর সদস্য রোটা: সঞ্জীব প্রসাদ জয়সোয়ালের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, সারাদেশের ন্যায় বগুড়াতেও উৎসবমুখরভাবে শারদীয় উৎসব উদযাপিত হচ্ছে। জেলার ১৩টি উপজেলায় শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বী সকলে। জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহর থেকে শুরু করে যমুনার চরাঞ্চল সকল স্থানে কঠোর নিরাপত্তা বলয় প্রণয়ন করা হয়েছে। বছর ঘুরে আসা এই উৎসব যেন শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী সকলে যেন আনন্দমুখরভাবে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে তারা তাদের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বগুড়ার সুনাম রক্ষার্থে সকলকে শৃঙ্খলা মানার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উৎসব পালনের আহ্বান জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

কমিউনিটি পুলিশিং বগুড়ার সদস্য মামুনুর রশিদ মিঠুর সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদ ও ডালপট্টি সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ যথাক্রমে ডা: মুশিহুর রহমান, জিয়াউর রহমান, পুলিশ লইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রজিব, আসিফ আশরাফ প্রমুখ।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   দুর্গাপূজা   শারদীয় উৎসব   মহাঅষ্টমী   বস্ত্র বিতরণ   পুলিশ সুপার   কমিউনিটি পুলিশিং   পূজার নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close