সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা      ● পুলিশ কর্মকর্তার বাসায় চুরি      ● সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনু‌ষ্ঠিত      ● অবৈধ অভিবাসন শূন্যে নামাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী      ● পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ জন      ● দেশ স্বাধীন করেছি সবাই মিলে, অধিকারও সবার: প্রধানমন্ত্রী      ● সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত      ● লঘুচাপের প্রভাবে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা      ● ফেনীতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ      ● সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড সংগ্রহে নতুন নির্দেশনা      ● তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত নষ্টের অভিযোগ       ● এলপিজি ব্যবসায়ীদের কর্মসূচি, দুই দিন বন্ধ থাকবে দোকান      
মাদারগঞ্জে পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু
প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাতুল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখেন স্বজনরা।

স্বজনরা শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৬ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   জামালপুর   শিশুর মৃত্যু   পানিতে ডুবে মৃত্যু   পুকুরে ডুবে মৃত্যু   রাতুল   চরপাকেরদহ   দুর্ঘটনা   স্থানীয় সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close