বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্যাটেলাইট-টু-মোবাইল সেবা, বিনামূল্যে এসএমএস      ● উৎসবমুখর দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা      ● শাহরুখের বিশেষ পরামর্শের কথা জানালেন অভিষেক      ● এআই বদলে দিচ্ছে অনলাইনে কাজের ধরন      ● ডিজিটাল যোগাযোগে হারিয়ে যাচ্ছে ডাকঘরের ঐতিহ্য      ● শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের সেরা ঢাবি      ● রাওয়ায় শুরু হলো ১২তম বইমেলা      ● যে ভুলের কারণে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’      ● পাকিস্তানি গোয়েন্দাদের ‘ফাঁদে’ আরও ১৬ ভারতীয় নৌসেনা      ● নানা পাটেকরের সেরা ৮ সিনেমা ও আলোচিত চরিত্র      ● ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার      ● ওসির মৃতুতে পরিবেশ প্রতিমন্ত্রীর শোক      
স্যাটেলাইট-টু-মোবাইল সেবা, বিনামূল্যে এসএমএস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:১৯ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ২:২০ PM

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে এ সেবা চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংক এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ সেবার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর হিসেবে তাদের অবস্থান আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলা এবং প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলে স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে যোগাযোগ চালু রাখা যাবে। জেলে, সাগরে কর্মরত মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য এ সেবা বিশেষভাবে উপকারী হবে।

বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) আওতাভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এ সেবার মাধ্যমে সংযোগ পাওয়া যাবে।

স্যাটেলাইট-টু-মোবাইল সেবার আওতায় প্রচলিত নেটওয়ার্কের বাইরে থাকা এলাকাতেও কিছু প্রয়োজনীয় অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুবিধা থাকবে।

বাংলালিংক সংযোগ এবং ফোর-জি-সক্ষম ফোন থাকলেই এ সেবা ব্যবহার করা যাবে।

সেবা চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে বাড়তি খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গেও অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে প্রতি মাসে বিনা মূল্যে পাঁচটি এসএমএস পাঠানোর সুযোগ থাকবে।

দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, কানেক্টিভিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। পরিবারের কেউ যেন দূরে থাকা স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, একজন জেলে যেন বাড়িতে বার্তা পাঠাতে পারেন কিংবা দুর্গম এলাকায় থাকা কেউ প্রয়োজনের সময় অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন—সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “স্যাটেলাইট-টু-মোবাইল সেবার মাধ্যমে বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে এবং আরও বেশি এলাকায় সংযোগ পৌঁছে দিতে চাই আমরা।”





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close