রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এক রাতেই কৃষকের গোয়ালঘর শূন্য      ● জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান      ● শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন      ● স্বাস্থ্যসেবায় অক্সিজেন নিশ্চিতে ২০ জেলায় প্রকল্প      ● চাঁপাইনবাবগঞ্জে ক্যামেরাবন্দী বিরল হীরামন পাখি      ● ‘এই মাস থেকেই অভিনয়ে ফিরতে চাই’: তানিয়া বৃষ্টি      ● ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ নিয়ে সতর্ক করল মাউশি      ● হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘স্প্রিন্ট ঢাকা মুভ ২০২৬’      ● নিয়ত বিশুদ্ধ না হলে নেক আমল মূল্যহীন      ● রাজশাহীতে অভিষেকেই শি চাওয়ের দাপট      ● ১৭ বছরেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে কাভান সুলিভান      ● বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা      
এক রাতেই কৃষকের গোয়ালঘর শূন্য
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় এক রাতেই দরিদ্র এক কৃষকের গোয়ালঘর শূন্য করে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের কাউরাট (শিমুলাটিয়া) গ্রামের দরিদ্র কৃষক মো. বাচ্চু মিয়ার গোয়ালঘরের দরজায় তালা লাগানো অবস্থায় শিকল কেটে গরুগুলো চুরি করে নিয়ে গেছে বলে জানান ভুক্তভোগীর স্বজনরা।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতেও গরুগুলোকে রাতের খাবার দিয়ে গোয়ালঘরের দরজায় তালা লাগিয়ে তারা শুয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকেও ঘুম থেকে উঠে দেখেন, দরজায় যেভাবে তালা লাগানো হয়েছিল, সেভাবেই আছে।

পরবর্তীতে রাত ৩টার দিকে আবার ঘুম থেকে উঠে দেখেন, দরজা খোলা। ছোট-বড় ৪টি গরুর মধ্যে একটিও নেই। তালা লাগানো শিকল কেটে চোরেরা গরুগুলো নিয়ে গেছে।

গরুগুলোর মধ্যে ছিল ১টি সাদা ষাঁড়, ২টি কালো বকনা বাছুর ও ১টি লাল রঙের গাভী। এগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close