বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
যে নাটক দেখে কাঁদছেন দর্শক, ছয় দিনেই কোটির বেশি ভিউ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম

প্রকাশের মাত্র ছয় দিনেই ইউটিউবে কোটির বেশি ভিউ পেয়েছে নাটক ‘আপন পর’। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে নাটকটির আবেগঘন গল্প ও তৌসিফ মাহবুবের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে।

নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। প্রকাশের পর নাটকটি নিয়ে ইউটিউবে চার হাজারের বেশি দর্শক মন্তব্য করেছেন। এসব মন্তব্যে অনেক দর্শক জানিয়েছেন, নাটকটির গল্প ও অভিনয় তাদের আবেগাপ্লুত করেছে, এমনকি চোখে পানি এনে দিয়েছে।

মায়ের সঙ্গে বিচ্ছেদের গল্পে আবেগাপ্লুত দর্শক

‘আপন পর’ দেখে নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার কথা মন্তব্যে তুলে ধরেছেন দর্শকদের অনেকে।

এক দর্শক নিজের অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন, ১৩ বছর বয়সে তার মা তাকে ছেড়ে চলে যান। বর্তমানে তার বয়স ৪২ বছর। একই শহরে থেকেও মায়ের সঙ্গে কথা হয় না তার। দীর্ঘ সময় পরও মায়ের জন্য তার চোখে পানি আসে—নাটকটি সেই পুরোনো কষ্টকে আবারও সামনে নিয়ে এসেছে বলে জানান তিনি।

সুদীপ নামের আরেক দর্শক লিখেছেন, নাটকজুড়েই তার চোখে পানি ছিল। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এবং মাকে অবহেলার বিষয়টি তুলে ধরে তিনি লিখেছেন, সত্যিকার অর্থে মায়ের মতো কেউ হতে পারে না।

তৌসিফের অভিনয় নিয়ে প্রশংসা

নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার আবেগঘন অভিনয় দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে।

লাবণ্য নামের এক দর্শক লিখেছেন, নাটকটি দেখে নিজেকে ভাগ্যবতী মনে হয়েছে, কারণ তার মা এখনো বেঁচে আছেন। যারা মাকে হারিয়েছেন, তারাই নাটকটির কষ্ট আরও গভীরভাবে অনুভব করতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তৌসিফ মাহবুবের কান্নার দৃশ্যকে বাস্তবসম্মত বলে প্রশংসা করেছেন তিনি।

আল আমিন নামের এক দর্শক জানান, তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করেন, তখন তিনি নিজেও কেঁদে ফেলেছেন।

সাইফুল নামের একজন নাটকটিকে বাস্তবধর্মী ও শিক্ষণীয় বলে উল্লেখ করেছেন। সুমন নামের এক দর্শকের ভাষায়, নাটকটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। পাভেল নামের আরেক দর্শক জানিয়েছেন, নাটকটি দেখে তিনি পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

প্রথমবার জুটি তৌসিফ-সাদনিমার

‘আপন পর’ নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এই নাটকের মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা গেছে তাদের।

প্রথম কাজেই এই দুই অভিনয়শিল্পী দর্শকদের প্রশংসা পেয়েছেন। নাটকটিতে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান ও সাকিবা বিনতে আলী।

নির্মাণশৈলী ও আবহসংগীতেও প্রশংসা

শুধু গল্প ও অভিনয় নয়, নাটকটির নির্মাণশৈলী নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন দর্শকরা।

মাসুদ রানা নামের এক দর্শক পরিচালক রুবেল হাসানের নির্মাণশৈলীর প্রশংসা করে লিখেছেন, পারিবারিক গল্পকে এত নিখুঁতভাবে উপস্থাপন করতে পরিচালকের দক্ষতার প্রয়োজন।

অয়ন সরকার নামের এক দর্শক নাটকটির ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রশংসা করেছেন। তার মতে, একটি নাটকে আবহসংগীত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, ‘আপন পর’ তা দেখিয়েছে।

আরেক দর্শক মন্তব্য করেছেন, একটি নাটকে কীভাবে এত আবেগ ও কষ্ট একসঙ্গে তুলে ধরা যায়, ‘আপন পর’ তার উদাহরণ। অভিনয়, মিউজিক, টোন, চিত্র ও পরিবেশ—সবকিছু মিলিয়ে নাটকটির নির্মাণ দর্শকের মনে দাগ কেটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মুক্তির মাত্র ছয় দিনেই এক কোটি ৭০ হাজারের বেশি ভিউ পাওয়ায় ‘আপন পর’ এখন ইউটিউবের দর্শকদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। দর্শকদের প্রতিক্রিয়ায় বিশেষভাবে উঠে আসছে মা-বাবার সঙ্গে সম্পর্ক, পারিবারিক আবেগ এবং তৌসিফ মাহবুবের অভিনয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #আপনপর #তৌসিফমাহবুব #সাদনিমাবিনতেনোমান #বিজরীবরকতুল্লাহ #বাংলানাটক #সিএমভি #ইউটিউব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close