সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ AM

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন।

নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার ও নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনায় আসতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রতিনিধি পাঠানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড এবং আনসার ও ভিডিপির প্রতিনিধিদেরও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে গোয়েন্দা ও নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এর মধ্যে ডিজিএফআই, এনএসআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে কমিশনের।

এ অবস্থায় নির্বাচন কমিশনের এ বৈঠককে আসন্ন নির্বাচনগুলোর সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #ইসি #নির্বাচন_কমিশন #ইসির_বৈঠক #স্থানীয়_সরকার_নির্বাচন #ঠাকুরগাঁও_১ #উপনির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close