সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ AM

নেপালে ২৬ আগস্ট ২০২৬ তারিখে আঘাত হানা আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সহমর্মিতা প্রকাশ, ত্রাণ ও মানবিক কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে তিনি বলেন, ভয়াবহ বন্যার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আকস্মিক এই বন্যায় নেপালে প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে দেশটির জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

বালেন্দ্র শাহ বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। নেপালের প্রধানমন্ত্রীর প্রত্যাশা, বাংলাদেশের এই সহায়তা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে নেপালের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যা নিয়ে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

নেপাল ও বাংলাদেশের সম্পর্কের বিষয়েও চিঠিতে গুরুত্বারোপ করেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দেখে না; বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূলতার সময়ে বাংলাদেশের পক্ষ থেকে নেপালের প্রতি যে সহমর্মিতা ও সহযোগিতা দেখানো হয়েছে, তা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

নেপালের বন্যার মতো দুর্যোগপূর্ণ সময়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও মানবিক সহায়তার বিষয়টি এ চিঠির মাধ্যমে আবারও উঠে এসেছে। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তা, সহমর্মিতার বার্তা এবং জাতীয় সংসদের শোক প্রস্তাবকে নেপাল সরকার ও জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ সংহতির প্রকাশ হিসেবে দেখা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  #তারেক_রহমান #নেপাল #বালেন্দ্র_শাহ #বাংলাদেশ #নেপাল_বন্যা #মানবিক_সহায়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close