প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৭ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গসহ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ২৭০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আটজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ