প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম

উত্তম রিজিকের জন্য দোয়া:
আরবি: رَبِّ اِنِّیۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَیَّ مِنۡ خَیۡرٍ فَقِیۡرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নী লিমাআনঝালতা ইলাইইয়া মিন খাইরিন ফাকীর।
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে আমি তার ভিখারী। (সুরা কাসাস, আয়াত : ২৪)
দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া:
আরবি: رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّفِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ: রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাছানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাছানাতাওঁ ওয়া কিনা আযা-বান্নার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সুরা বাকারা, আয়াত : ২০১)
আসমান থেকে রিজিক লাভের দোয়া:
আরবি: رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَAَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ
উচ্চারণ: রাব্বানা আনঝিল আলাইনা মাইদাতাম মিনাছ ছামাই তাকূনুলানা ঈদাল লি-আওওয়ালিনা ওয়া আ-খিরিনা, ওয়া আ-ইয়াতাম মিনকা ওয়ার-ঝুকনা ওয়া আনতা খাইরুর রা-ঝিকীন।
অর্থ: হে আল্লাহ, আমাদের প্রতিপালক! আমাদের জন্য আসমান থেকে একটি খাঞ্চা অবতীর্ণ করুন, যা হবে আমাদের এবং আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য আনন্দ উদযাপনের কারণ এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন। আমাদেরকে এ নেয়ামত অবশ্যই প্রদান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা। (সুরা মায়িদা, আয়াত : ১১৪)
স্বদেশ প্রতিদিন/এস পি