বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শিল্পের চাহিদার সঙ্গে মিল রেখে বদলাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম

দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও দক্ষতা ও কর্মসংস্থানমুখী করতে সিলেবাস ও কর্মপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। সরকারের ঘোষিত কর্মসূচি ও নীতিমালার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তাদের শিক্ষাক্রম ও কার্যপদ্ধতিতে আমূল পরিবর্তনের কাজ শুরু করেছে।

শনিবার রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লিনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভবিষ্যৎ-প্রস্তুত বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম): উদ্ভাবনভিত্তিক অর্থনীতির মেরুদণ্ড নির্মাণ’ শীর্ষক সেশনে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

ড. মাহ্দী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও যদি একইভাবে শিক্ষা ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনে, তাহলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বরং বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দক্ষ গ্র্যাজুয়েট তৈরির জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান নীতিগত দূরত্ব কমানো জরুরি। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ শক্তিশালী করা গেলে দেশেই কর্মসংস্থানমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করতে এপ্রেন্টিসশিপ ও ইন্টার্নশিপের মধ্যকার ব্যবধান দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সমন্বিত ‘এসটিইএম ক্যারিয়ার গাইডেন্স’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। শিল্পপ্রতিষ্ঠানের আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ইন্ডাস্ট্রি-ফিট সার্টিফিকেট’ চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

গবেষণা ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের একটি অংশ ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। তাঁর মতে, এতে একদিকে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে, অন্যদিকে সময়োপযোগী গবেষণার ক্ষেত্রেও গতি আসবে।

এসটিইএম শিক্ষায় নারীদের অংশগ্রহণের ঘাটতির বিষয়টিও আলোচনায় উঠে আসে। অধ্যাপক আমানুল্লাহ বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ এখনও আশাব্যঞ্জক নয়। তাই নারী শিক্ষার্থী ও উদ্যোক্তাদের এ খাতে উৎসাহিত করতে বিশেষ প্রণোদনা ও সহায়তার ব্যবস্থা প্রয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসরের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে প্রতিবছর প্রায় সাড়ে ৭ লাখ গ্র্যাজুয়েট তৈরি হয়। এর মধ্যে প্রায় ৫ লাখ গ্র্যাজুয়েট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বের হন। ফলে দেশের দক্ষ ও কর্মসংস্থানমুখী জনশক্তি তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকাঠামোয় দ্রুত বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।

এ জন্য অধিভুক্ত কলেজগুলোতে আধুনিক ল্যাবরেটরি, কম্পিউটার সুবিধা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে এবং ইউনিসেফের সহায়তায় এ বিষয়ে একটি জাতীয় পর্যায়ের জরিপও চলছে। জরিপের চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ জাতীয় বিশ্ববিদ্যালয় ১০টি উদ্ভাবন প্রদর্শন করছে। বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এসব উদ্ভাবন নিয়ে মেলায় অংশ নিয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সিলেবাসে প্রযুক্তি, গবেষণা, ব্যবহারিক দক্ষতা ও শিল্পের প্রয়োজনীয়তা যুক্ত করা গেলে উচ্চশিক্ষা শেষ করার পর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে উদ্ভাবন ও গবেষণার সঙ্গে শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিক্ষাব্যবস্থা সিলেবাস_পরিবর্তন জাতীয়_বিশ্ববিদ্যালয়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close