বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জামায়াতের ইশতেহারে শরিয়া আইন ছিল না, এখন কেন দাবি: চিফ হুইপ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম

জামায়াতের নির্বাচনি ইশতেহারে শরিয়া আইন চালুর কোনো ঘোষণা ছিল না, অথচ এখন দলটির নেতারা শরিয়া আইনের দোহাই দিয়ে সম্পত্তি হস্তান্তর বিলের বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের অবস্থানের সমালোচনা করে চিফ হুইপ বলেন, বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের কথা বলে বিলটির বিরোধিতা করেছেন। কিন্তু নির্বাচনের আগে জামায়াতের প্রকাশিত ইশতেহারে শরিয়া আইন চালুর বিষয়ে কোনো ঘোষণা ছিল না। এখন তারা কেন শরিয়া আইনের দোহাই দিচ্ছেন, সেটিই প্রশ্ন।

অধিবেশনে পাস হওয়া গুরুত্বপূর্ণ আইনগুলোর মধ্যে সম্পত্তি হস্তান্তর বিলের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, নতুন আইনের উদ্দেশ্য হলো বৃদ্ধ মা-বাবার সম্পত্তি হস্তান্তরের পরও তাদের নিরাপত্তা ও ভোগদখলের অধিকার নিশ্চিত করা।

তার বক্তব্য অনুযায়ী, বৃদ্ধ মা-বাবা জীবিত অবস্থায় সন্তানকে সম্পদ দান বা হস্তান্তর করলেও মৃত্যুর আগ পর্যন্ত ওই সম্পদ ভোগদখলের অধিকার তাদের থাকবে। সন্তান সম্পদ পাওয়ার পর যাতে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বা অসহায় অবস্থায় ফেলে দিতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই আইনটি করা হয়েছে।

মা-বাবার প্রতি সম্মান ও দায়িত্ব পালনের বিষয়ে ধর্মীয় নির্দেশনার কথাও উল্লেখ করেন চিফ হুইপ। বৃদ্ধ মা-বাবার সুরক্ষার জন্য করা একটি আইনের বিরোধিতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত আইন নিয়েও কথা বলেন নূরুল ইসলাম মনি। তিনি জানান, প্রথম অধিবেশনে অধ্যাদেশের মাধ্যমে আসা ১৩৩টি আইনের মধ্যে ১৬টি আইন সংসদীয় পর্যালোচনার জন্য রাখা হয়েছিল। পরবর্তী সময়ে পর্যালোচনার মাধ্যমে এসব আইনকে আরও শক্তিশালী বিলে রূপান্তর করা হয়েছে।

তিনি বলেন, গুম প্রতিরোধ ও মানবাধিকার সংক্রান্ত আইন প্রণয়নের আগে ১৬টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হয়েছে। আইনজীবী, বিচারক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির অংশীজনের মতামতও নেওয়া হয়েছে।

নতুন মানবাধিকার বিলে আগের ‘অনূর্ধ্ব ১০ বছর’ শাস্তির বিধান বাদ দিয়ে নির্দিষ্ট সর্বনিম্ন শাস্তির সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন চিফ হুইপ।

অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণের বিপরীতে গত পাঁচ মাসে ২০৫ কোটি ডলার ঋণ ও সুদ পরিশোধ করা হয়েছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃচ্ছ্রসাধনের নীতি গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

বিদ্যুৎ খাত নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন চিফ হুইপ। তার দাবি, বিগত সরকার আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ১৭ শতাংশ বৈদেশিক নির্ভরতা তৈরি করেছিল। বিদ্যুৎ না পেলেও বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কৃষি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে নূরুল ইসলাম মনি জানান, কৃষকদের জন্য ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুই কোটি পরিবারের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সার মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়েও সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আগের সরকারের করা ১০১টি সমঝোতা স্মারক ও বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হয়েছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতির কথা জানান তিনি।

সংসদে বাক্‌স্বাধীনতা চর্চার পাশাপাশি শালীনতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন চিফ হুইপ। সরকার ও বিরোধী দলকে গণতন্ত্র পুনর্নির্মাণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জামায়াত শরিয়াআইন চিফহুইপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close