বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
বিপৎসীমার কাছাকাছি পদ্মা, বাড়ছে মহানন্দা-পুনর্ভবার পানিও
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী বিভিন্ন এলাকার হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বাড়তে থাকায় যাতায়াত, কৃষিকাজ ও শিক্ষা কার্যক্রমসহ স্বাভাবিক জীবনযাত্রায় দুর্ভোগ তৈরি হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঙ্খা গেজ স্টেশনে পদ্মা নদীর পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার। নদীটির বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। অর্থাৎ বর্তমানে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

পদ্মার পাশাপাশি জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানি বাড়ছে। মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪৩ মিটার। এ নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার। অন্যদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির উচ্চতা দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৬ মিটার, যেখানে বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পদ্মার পানি আরও বাড়তে পারে। এরপর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে পদ্মার পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় নদীতীরবর্তী এলাকাগুলোতে সতর্কতা প্রয়োজন।

এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পানিবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় স্থানীয় বাসিন্দারা পানিবন্দি অবস্থায় তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন।

স্থানীয়রা জানান, পানি বাড়ার কারণে অনেক এলাকায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি কোথাও কোথাও বসতবাড়িতেও পানি প্রবেশ করেছে। পানিবন্দি পরিবারগুলো নিরাপদ চলাচল ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইন জানান, নদীর পানি স্কুল ভবনে প্রবেশ করায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পানিবন্দি মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তাও দেওয়া হচ্ছে।

প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগামী দিনে পদ্মার পানি কমতে শুরু করলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে শনিবার পর্যন্ত পানি বাড়ার পূর্বাভাস থাকায় নদীতীরবর্তী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পদ্মারপানি বিপৎসীমা মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close