সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
চুল দ্রুত বাড়াতে বেণি কতটা কার্যকর, জানুন বাস্তবতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম

রাতে চুল বেণি করে ঘুমানোর অভ্যাস অনেকেরই রয়েছে। প্রচলিত ধারণা, এভাবে চুল বেঁধে রাখলে চুল দ্রুত বাড়ে। তবে বিশেষজ্ঞদের মতে, বেণি করার সঙ্গে চুলের দ্রুত বৃদ্ধির সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

‘নিউজ এইট্টিন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হেয়ার এক্সপার্টদের মতে চুল কত দ্রুত বাড়বে, তা মূলত জিনগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। এর পাশাপাশি খাদ্যাভ্যাস, জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং চুলের সামগ্রিক যত্নও চুলের স্বাস্থ্য ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে এর অর্থ এই নয় যে রাতে বেণি করে ঘুমানোর কোনো উপকার নেই। বিশেষজ্ঞদের মতে, আলগা করে বেণি করলে চুলে ঘর্ষণ ও জট পড়ার সমস্যা কিছুটা কমতে পারে।

খোলা চুলে ঘুমানোর সময় বালিশ বা চাদরের সঙ্গে ঘর্ষণ হয়ে চুলের ডগা ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি চুল জট পাকিয়ে গেলে পরে চিরুনি দিয়ে তা ছাড়ানোর সময় অতিরিক্ত টান পড়ে চুল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আলগা বেণি এ ধরনের সমস্যা কিছুটা কমাতে পারে।

তবে বেণি করার সময় সতর্ক থাকা জরুরি। খুব শক্ত করে চুল বাঁধা উচিত নয়। দীর্ঘ সময় চুলের গোড়ায় টান পড়লে ফলিকলের ওপর চাপ তৈরি হতে পারে। এতে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে বেণির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চুলের যত্ন নেওয়াও জরুরি।

অর্থাৎ, বেণি করলে চুল দ্রুত বাড়ে—এমন প্রমাণ নেই। তবে আলগা বেণি রাতে চুলের ঘর্ষণ ও জট কমিয়ে চুলকে কিছুটা সুরক্ষিত রাখতে পারে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close