বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পোশাক নয়, যেন ইতিহাসের দলিল—ঋতু কুমারের মিউজ কারিনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু কুমারের সম্পর্ক দীর্ঘদিনের। তাদের সম্পর্ক কেবল ফ্যাশন ক্যাম্পেন কিংবা শো-স্টপার হিসেবে কারিনার উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে পারিবারিক স্মৃতি, ঐতিহ্য ও আবেগ।

২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের সময় কারিনার শাশুড়ি ও বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের রাজকীয় বিয়ের পোশাকটি নতুন করে রেস্টোর করেছিলেন ঋতু কুমার। এবার সেই প্রতিষ্ঠানের কিউরেট করা নতুন কুট্যুর কালেকশনের মিউজ হিসেবে আত্মপ্রকাশ করলেন কারিনা।

নতুন কালেকশনে কারিনার পরা ‘জয়সালমীর জ্যাকেট ও স্কার্ট’ বিশেষভাবে নজর কেড়েছে। রাজস্থানের ঐতিহাসিক স্থাপত্যশৈলী থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এই পোশাক। ঐতিহ্যবাহী নকশাকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশিয়ে তৈরি রাজকীয় এই পোশাকটি সম্পূর্ণ করতে লেগেছে ৬০০ ঘণ্টারও বেশি সময়।

জ্যাকেটটিতে ব্যবহার করা হয়েছে ‘আড়ি’, ‘টিকি’ এবং রাজকীয় ‘জারদৌসি’ এমব্রয়ডারি। পোশাকের আভিজাত্য আরও বাড়াতে কারিনার সাজে যোগ করা হয়েছে ভিনটেজ কানের দুল এবং উজ্জ্বল পোলকি বোতাম।

ঋতু কুমারের সঙ্গে এই নতুন অধ্যায়ে যুক্ত হওয়ার বিষয়টিকে বিশেষ আবেগের বলে মনে করছেন কারিনা। অভিনেত্রীর মতে, তার বিয়ের সময় শাশুড়ির ঐতিহ্যবাহী পোশাকটি রেস্টোর করার সঙ্গে বর্তমানের এই কাজের একটি গভীর যোগসূত্র রয়েছে।

কারিনা কাপুর খান বলেন, ‘শাশুড়ির রাজকীয় পোশাকটি ঋতু কুমার আমার বিয়ের জন্য রেস্টোর করেছিলেন। আজ তাদের নতুন অধ্যায়ে যুক্ত হতে পেরে মনে হচ্ছে জীবন যেন এক পূর্ণ বৃত্ত অতিক্রম করল।’

কারিনার এই নতুন লুক তাই শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়; বরং পারিবারিক ঐতিহ্য, রাজকীয় নান্দনিকতা ও আধুনিক কুট্যুরের এক অনন্য মেলবন্ধন হিসেবেও সামনে এসেছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  কারিনা কাপুর খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close