বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
পানির পাম্পের পাশাপাশি পল্লবীতে সরকারি হাসপাতাল হবে: প্রতিমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম আপডেট: ১০.০৯.২০২৬ ১:৫৭ PM

রাজধানীর পল্লবী ও রূপনগরের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি পাম্প স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি স্থানের বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সংকটে রয়েছেন। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্প প্রয়োজন, পর্যায়ক্রমে সেখানে পাম্প স্থাপন করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। ঢাকা ওয়াসাও দ্রুত পাম্প স্থাপনের কাজ এগিয়ে নিতে কাজ করছে। কয়েকটি পাম্পের নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এ জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।

পানির সংকট নিরসনের পাশাপাশি পল্লবী ও বৃহত্তর মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আমিনুল হক।

তিনি বলেন, পল্লবীতে হাসপাতাল নির্মাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আমিনুল হক বলেন, পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। সেই প্রত্যাশা পূরণে হাসপাতাল নির্মাণ করা হবে। একই সঙ্গে এলাকার সন্তান হিসেবে স্থানীয় মানুষের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, মহিলা দলের নেত্রী সৈয়দা দিলারা পলিসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close