বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্ডনে ঢোকার চেষ্টা, পুলিশ হেফাজতে তরুণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২০ পিএম

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাবেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সময় এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী কেআইবি অডিটোরিয়ামে প্রবেশের কিছুক্ষণ পর ঘটনাটি ঘটে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খামারবাড়ি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর আগমন এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের বাম লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে ডান লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে কেআইবির অনুষ্ঠানস্থলে পৌঁছান।

প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর ওই মোটরসাইকেল আরোহী খামারবাড়ি মোড় থেকে বন্ধ থাকা বাম লেনে ঢোকার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে তেজগাঁও থানা পুলিশ ওই তরুণ ও তার মোটরসাইকেল হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ওসি মনিরুজ্জামান।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণ দাবি করেন, সড়কের বাম লেনটি বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না।

ওসি জানান, ওই তরুণের আগের কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা পুলিশ ইতোমধ্যে যাচাই করেছে। তবে প্রাথমিক যাচাইয়ে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে বিষয়টি নিয়ে আরও জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close