বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সরোয়ার হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম
সরোয়ার হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

সরোয়ার হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

পটুয়াখালীর ইটবাড়িয়ার সরোয়ার হাওলাদার হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। 

আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহআলম কাজী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌকিদার, সাংগঠনিক সম্পাদক মো. সুজন গাজী, দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পটুয়াখালী জেলা সদস্য সচিব মো. সোহেল হাওলাদার প্রমুখ।
এসময় মৃত সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলিমা আক্তার, ছেলে সাকিব, সিফাত, তাওহীদ ও সরোয়ার হাওলাদারের ভাই দেলোয়ার হাওলাদারসহ কয়েকশ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়ে ইলিয়াস, ফারুক, সবুজসহ জাহাঙ্গীর ডেকে নিয়ে সরোয়ারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এদিকে মৃত্যুর ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও আসামিরা বর্তমানে এলাকায় থেকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাই অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি সরোয়ারের পরিবার সহ এলাকাবাসীর।’

মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন মৃত সরোয়ারের স্ত্রী-সন্তান ও ভাই।

এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ‘আমরা এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনের নাম শনাক্ত করেছি। জড়িতদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে। যেকোনো সময় আপনারা জানবেন আসামি গ্রেপ্তার হয়েছে। তবে, তদন্তের সাথে অনেক কিছুই জানাচ্ছেন না বলেও এসময় বলেন পুলিশ সুপার।’

প্রসঙ্গত, পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে মারা যায় সরোয়ার হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তি। গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার সদর উপজেলার পুকুরজনা এলাকার সাবেক ইউপি সদস্য গনি হাওলাদারের ছেলে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close