বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কেন্দুয়ায় নিয়ম ভঙ্গ করে কাটা হলো ৩১টি গাছ
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর–দিঘলী এলজিইডি সড়কের দিঘলী মোড় থেকে জিলু মিয়ার বাড়ি পর্যন্ত সরকারি জমির ওপর লাগানো ৩১টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা।

স্থানীয় বাসিন্দা জিলু মিয়া, নুরুল ইসলাম, জামাল উদ্দিন, সাত্তার মিয়া, দেলোয়ার হোসেন, আলাল উদ্দিন, মগল মিয়া ও খোদেজা বেগমের জমির পাশের এসব গাছ মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনের বেলায় কেটে রাতে নিয়ে যাওয়ার সময় গাড়িসহ কিছু গাছ স্থানীয়রা আটক করেন।

জিলু মিয়া, জামাল উদ্দিন ও নভেল মিয়া জানান, কয়েক বছর আগে সরকারিভাবে ওই রাস্তার পাশে মেহগনি ও অন্য গাছ রোপণ করা হয়। তখন স্থানীয়দের জানানো হয়েছিল, গাছ বিক্রি হলে সরকারি নিয়ম অনুযায়ী একটি অংশ তাঁদের দেয়া হবে। কিন্তু তাঁরা অভিযোগ করেন, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও রাস্তার ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমন রাস্তা নির্মাণ ব্যাহত হওয়ার অজুহাতে গাছগুলো কাটিয়েছেন।

স্থানীয়রা জানান, সরকারি রাস্তার গাছ কাটতে হলে টেন্ডার প্রক্রিয়া, পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের অনুমোদন প্রয়োজন হয় কিন্তু এ ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি।

মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান খুকুমণি বলেন, রাস্তার ঠিকাদার রেজাউল হাসান ভূঞা সুমনই গাছ কাটার নির্দেশ দিয়েছেন বলে তিনি জেনেছেন।

এ বিষয়ে রেজাউল হাসান ভূঞা সুমন জানান, স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই দ্রুত রাস্তা পাকাকরণের সুবিধার্থে গাছগুলো কাটা হয়েছে। তিনি দাবি করেন, অনুমোদনের জন্য আবেদন করলে দীর্ঘ সময় লাগত, অথচ রাস্তা নির্মাণের মেয়াদ কম। গাছগুলো নিজের খরচে কাটিয়ে শিমুলতলা বাজারে রাখা হয়েছিল, পরে সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩৯টি গাছখণ্ড নিয়ে গেছে।

কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার বলেন, গাছের কারণে রাস্তা পাকাকরণে বাধা থাকলেও ঠিকাদারের উচিত ছিল কর্তৃপক্ষকে অবহিত করে নিয়ম মেনে গাছ কাটা।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  কেন্দুয়া   ভঙ্গ   গাছ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close