বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিচারকের ছেলেকে হত্যা: লিমন মিয়ার ৫ দিনের রিমান্ড বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীর ওপর হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড অনুমোদন দেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, গত ১৫ নভেম্বর এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ (বৃহস্পতিবার) সেই রিমান্ড শেষ হয়। তাই লিমন মিয়াকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে পুলিশ জানিয়েছে, সঠিক তদন্তের জন্য লিমনকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে, ১৩ নভেম্বর নগরের রাজপাড়া থানার ডাবতলায় এলাকায় বিচারকের ভাড়া ফ্ল্যাটে প্রবেশ করে অভিযুক্ত লিমন মিয়া তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় তার স্ত্রী তাসমিন নাহার লুসিও আহত হন। লিমন নিজেও আহত হন। ঘটনার পর বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ হাসপাতালে থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   বিচারক   ছেলে   হত্যা   লিমন মিয়া   রিমান্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close