বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
বিজয় দিবসে এ বছরও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গত বছরের মতো এ বছরও বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।

বুধবার সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর কিছুটা অস্থিরতা দেখা দিয়েছিল। বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা দেখছেন কিনা-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’

আশা প্রকাশ করে তিনি বলেন, ‘জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে।’

গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া ঠিক না হলেও গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে। পরে তাকে ফেরত দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ তথ্যটি আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তদন্ত (ইনভেস্টিগেশন) শেষে হয়তো আমি বিস্তারিত জানতে পারবো।”

পুলিশের কোনো অপরাধ হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “এর আগে আমি বিষয়টি খতিয়ে দেখব।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   বিজয় দিবস   প্যারেড   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close