বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কাল থেকে মাউশিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শিক্ষা ক্যাডারদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:৩৮ পিএম

বদলি ও পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। দাবি আদায় না হলে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) চত্বরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রংপুর কারমাইকেল কলেজে ক্যাডার পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে মার্কেটিং বিভাগের সিনিয়র প্রভাষক ও ৩২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, “রাষ্ট্রের ২৬টি ক্যাডারের মধ্যে ২৫টির পদোন্নতি নিয়মিত হলেও সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি এক যুগ ধরে আটকে আছে। এটি স্পষ্ট বৈষম্য। আমরা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত হচ্ছি—এটি আমাদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। রাষ্ট্র আমাদের ন্যায্য দাবি পূরণ করুক, আমরা শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই।”

সকাল থেকেই কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে প্রভাষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। সিনিয়র–জুনিয়র প্রভাষকরা ক্লাসে না ফেরায় কলেজের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। শুধু কারমাইকেল কলেজ নয়, সারাদেশের সরকারি কলেজগুলোতেও একই কর্মসূচি চলছে।

বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক ক্যাডার পরিষদের আহ্বায়ক ও ৩৩তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল লতিফ বলেন, “২৪ জুলাইয়ের পর বৈষম্য দূর করা হয়নি, বরং তা বজায় রাখা হচ্ছে। আমরা ক্ষুব্ধ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরছি না। বুধবার থেকে সারাদেশের প্রভাষকরা ঢাকায় এসে মাউশি চত্বরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি মানা না পর্যন্ত আমরা সেখানেই থাকব।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মাউশি   অনির্দিষ্টকাল   শিক্ষা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close