বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমজনতার দলসহ সাত দলের আবেদন পুনর্বিবেচনা করবে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আমজনতার দলসহ সাতটি দলের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি রফিকুল আমীনের নেতৃত্বাধীন আমজনগণ পার্টির আবেদনের বিষয়ে উত্থাপিত আপত্তিগুলোও পুনরায় যাচাই করবে কমিশন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এবার নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। যাচাই–বাছাই শেষে ১২১টি দলের আবেদন নামঞ্জুর করা হয়। পরবর্তীতে দাবি আপত্তি আহ্বান করার পর তিনটি দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং আমজনগণ পার্টি—সম্পর্কে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব আবেদন পর্যালোচনায় কিছু আপত্তি ওঠে আমজনগণ পার্টির বিরুদ্ধে।

সচিব বলেন, “আমরা যে আপত্তিগুলো পেয়েছি, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সম্পর্কে কোনো আপত্তি পাইনি। তাই কমিশন এ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমজনগণ পার্টির বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।”

তিনি আরও জানান, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ–শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দলের তথ্যও পুনর্বিবেচনার জন্য পুনরায় তদন্তে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  আমজনতা   দল   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close