সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ফ্যাসিস্টদের বিচার বানচালে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: হেফাজত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন।

বিবৃতিতে তারা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

হেফাজত নেতারা আরও বলেন, আজ আমাদের স্পষ্ট বার্তা, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের বিজয় আরও পাকাপোক্ত হয়েছে। এ রায় যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং একইসঙ্গে এ রায় শাহবাগপ্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে। আর ভবিষ্যতে যারাই ক্ষমতায় গিয়ে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদেরকেও হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে।

নেতারা বলেন, জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে। ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় চব্বিশের পরাজিত শক্তি ইন্ডিয়ান আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।

তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিলয় ঘটাতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকবান্ধব একটি রাষ্ট্রে রূপ দিতে অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি পটভূমি ও বাধ্যবাধকতা নিশ্চিত করুন। এর কোনো বিকল্প নেই।

এসময় তারা পতিত ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমকে সাধুবাদ জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   ভারত   ষড়যন্ত্র    হেফাজত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close