সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না: হুমায়ুন কবির      ● শেখ হাসিনাকে ‘খাঁচায়’ আসার আমন্ত্রণ আসিফের      ● আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলে পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা      ● শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      
হাসিনার ফাসির রায়ে রাজবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ AM

জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রাজবাড়ীর পাংশায়দ আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর পৌর শহরের মালেক প্লাজার সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালিবাড়ী মোড়ে এসে শেষ হয়। 

মিছিলে উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, শরিসা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম হুমায়ুন মাষ্টার, পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউসুফ হোসেন মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা ছিলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় দেশের মানুষ আনন্দিত। আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হবে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   আনন্দ মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close