| শিরোনাম: |

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, জুলাই–আগস্টের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের আদেশের মধ্য দিয়ে দেশের ১৮ কোটি মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
সোমবার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার, আর এই রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন্যায়বিচার পেয়েছে।
তার ভাষায়, শেখ হাসিনার প্রতিষ্ঠিত আদালতেই তার বিচার প্রমাণ করেছে—অনিয়ম বা অপরাধে জড়ালে কেউই শাস্তির ঊর্ধ্বে নয়। তিনি আরও দাবি করেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের নেতাকর্মী ও দল হিসেবেও বিচার করা উচিত, যাতে ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কেউ কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ