প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আদালতের সর্বশেষ রায়ে দুইজনকে ‘জুলাই হত্যাকাণ্ড’-এর ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করে যে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত সরকারের “দায়িত্ব” হচ্ছে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ভারতকে অনুরোধ জানায়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে