সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
আনোয়ারায় ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:২০ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (২৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে তার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম মোহাম্মদপুর গ্রামের মোখলেছ ডিলারের বাড়ির ফয়েজ আহাম্মদের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করেন ইব্রাহিম। পরে তাকে আটক করে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   ইয়াবা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close