বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আরমান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

গ্রেপ্তার ব্যক্তির নাম আরমান মিয়া, তিনি ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেলে আজিমপুর সুপার মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, আজিমপুর কবরস্থানের ঠিকাদার সুমন চৌধুরীর কাছে আরমান মিয়ার নেতৃত্বে একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা বন্ধ করে এলাকা ছাড়ার হুমকি এবং প্রাণনাশের ভয় দেখানো হয়।

গত ২৬ অক্টোবর বিকেলে চক্রটি ঠিকাদারকে গালাগালি ও হুমকি দেয় এবং পরে সুপার মার্কেটের নিচতলায় আরমানের অফিসে নিয়ে গিয়ে তাকে মারধর করে। ঘটনার পর কয়েকদিন ভয়ে ঠিকাদার এলাকা ছেড়ে থাকতে বাধ্য হন। পরে পরিবারের পরামর্শে তিনি থানায় মামলা দায়ের করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান আমার দেশকে জানান, এ বিষয়ে মামলা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: আমার দেশ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আজিমপুর কবরস্থান   চাঁদাবাজি   বিএনপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close