সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
বিমানবন্দর রেলস্টেশনে ঘটল ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ের সামনে, পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরে ককটেল বিস্ফোরণের পর এবার দুর্বৃত্তরা বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।

তিনি বলেন, ‘রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এর আগে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনেসহ পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরসহ পাঁচস্থানে হাতবোমা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল থেকে রাত ৮টা ২০ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটের দিকে এডিবি ভবনের সামনে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শেরেবাংলা থানার ওসি ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। আসামিদের আটক করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। এরপর রাত সাড়ে ১০টার দিকে আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি ককটেল ফাটানো হয় বলে জানা গেছে।

এছাড়া সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ওমি মফিজুর রহমান বলেন, মেট্রোরেলের একটি পিলারের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেটি ককটেল নয় চকলেট পটকা, তার ওপরে স্কচটেপ মারা হয়েছে। ভীতি সৃষ্টি করার জন্য এই বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাবেএকটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু জানান, সন্ধ্যার পরে মধুবাগ ব্রিজের নিচে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বর্তমানে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   রেলস্টেশন   ককটেল   বিস্ফোরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close