বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত
আহত অন্তত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ AM

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের নোগাম থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে থানায় জব্দ করা বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে।


পুলিশ সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্য, যারা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নিয়েছিলেন। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দু’জন কর্মকর্তাও রয়েছেন।


ঘটনার পর দ্রুত আহতদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এনডিটিভি জানায়, নোগাম থানা সম্প্রতি জইশ-ই-মোহাম্মদের পোস্টার টানানোর ঘটনার তদন্ত করছিল। সেই সূত্রে বড় ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত অক্টোবরে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাথের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি নেটওয়ার্ক চিহ্নিত হয়, যা দিল্লিতে আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  জম্মু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close