বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ পিএম

আগামী বছর (২০২৬) হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে অর্থ উপদেষ্টা প্রজ্ঞাপন জারির বিষয়টি অনুমোদন করেছেন। বিষয়টি উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য অপেক্ষমাণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগামী বছরে হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহারের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে এনবিআর। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে হজযাত্রীদের বিমান টিকিটের সমুদয় শুল্ক প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণত সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। এ ছাড়া সার্কভুক্ত দেশের বিমান টিকিটের ওপর ২ হাজার টাকা; সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশের টিকিটের ওপর ৪ হাজার টাকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানের বিমান টিকিটে ৬ হাজার টাকা শুল্ক দিতে হয়। চলতি বছরের মতো হজযাত্রীদের সুবিধার্থে আগামী ২০২৬ সালেও শুল্ক প্রত্যাহার করতে চায় এনবিআর।

এনবিআর কর্মকর্তারা বলছেন, শুল্ক প্রত্যাহারের ফলে হজের খরচ কিছুটা কমবে। এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছে এনবিআর। 

উল্লেখ্য, হজযাত্রীদের বিমান টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। এর আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছিল। সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হজযাত্রী   বিমান   শুল্ক   প্রত্যাহার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close