বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইটভাটার মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম আপডেট: ১৩.১১.২০২৫ ১০:২৫ PM

যশোরের মনিরামপুর উপজেলায় ইটভাটার কাঁদা মিক্সিং মেশিনে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরসভার শরুপদাহ গ্রামের বোল্ড ব্রিকস ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম জাকির হোসেন (৪৫)। তিনি মনিরামপুর উপজেলার খানপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই ভাটায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে জাকির ভাটার কাঁদা মিক্সিং মেশিন চালিয়ে গিয়ার বন্ধ করে ভেতরে মাটি পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ মেশিনের গিয়ার অটো পড়ে গেলে তিনি মাটির সঙ্গে মিশে মেশিনের ভেতর আটকা পড়েন। সহকর্মীরা চিৎকার শুনে ছুটে এসে মেশিন বন্ধ করলেও ততক্ষণে জাকির মারা যান। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  মনিরামপুর   ইটভাটা   মেশিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close