বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
পোস্টার এখনই সরাতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ AM আপডেট: ১৩.১১.২০২৫ ১২:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নিষিদ্ধ পোস্টার এখনই নিজ উদ্যোগে সরাতে হবে; অন্যথায় কমিশন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়ব এসবের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে সিইসি এই হুঁশিয়ারি দেন।

সিইসি আরও বলেন, “নির্বাচনে আপনারা খেলবেন, আর আমরা নিরপেক্ষ রেফারির ভূমিকায় থাকতে চাই। সহযোগিতা ছাড়া নির্বাচন পরিচালনা করা কঠিন। দলগুলোর সহযোগিতা ছাড়া প্রতিশ্রুতিবদ্ধ, সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে না। তাই আমরা আপনাদের সহযোগিতা চাই।”

তিনি সবাইকে আশ্বাস দিয়ে বলেন, “নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা নিবন্ধন পেয়েছেন, তারা সমান। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে সবাই সহায়তা করবেন।”

আচরণবিধি নিয়ে সিইসি বলেন, “ঢাকা শহর ইতিমধ্যেই পোস্টারে ভর্তি। আমরা এটি নিষিদ্ধ করেছি। যারা পোস্টার দিয়েছেন, তারা নিজে থেকে সরিয়ে নিন। এটিই ভদ্র আচরণ। কেউ যাতে নতুনভাবে পোস্টার না দেয়, সেদিকে নজর রাখুন। যারা তা মেনে চলবে না, আমরা মনে করব তাদের নিয়ত সাফ নয়। আমরা এ ধরনের নিয়মভঙ্গ সহ্য করব না।”

সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ছয়টি দলের প্রতিনিধিরাও অংশ নেন। এই দলগুলো হলো বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বিকেলেও আরও ছয়টি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  পোস্টার   সিইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close