প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম

চিলমারীতে ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাস বিরোধী আইনে অভিযান চালিয়ে ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেফতার ওই নেতার নাম মো. সুমন মন্ডল। তিনি রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার মৃত জামাল মন্ডলের ছেলে। সুমন ওই ইউনিয়নের মৎস্যজীবী লীগের সদস্য সচিব।
ওসি আশরাফুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে সুমনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।