বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বোম ফারুকের স্বীকারোক্তি
‘ঢাকা লকডাউনে ৫ লাখ টাকা দিয়েছেন নিক্সন চৌধুরী’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:২৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার লক্ষ্যে নাশকতা পরিকল্পনায় অর্থায়নের অভিযোগ উঠেছে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন ওরফে ‘বোম ফারুক’কে জিজ্ঞাসাবাদের পর এই তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

পুলিশের দাবি, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ” নামের সংগঠনটি ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনায় আর্থিক সহায়তা হিসেবে নিক্সন চৌধুরী বোম ফারুককে ৫ লাখ টাকা প্রদান করেন। এর মধ্যে ৪ লাখ টাকা ফারুক হোসেন আরও একজনের কাছে হস্তান্তর করেন বলে স্বীকার করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নুরজাহান টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও একই স্থান থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ফারুক হোসেনকে আদালতে পাঠানো হয়।

এসপি আব্দুল জলিল জানান, গত ৯ নভেম্বর ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও মহিলা যুবলীগের কর্মীরা একটি মিছিল বের করে। এতে বর্তমান সরকারবিরোধী স্লোগান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের উসকানি দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে উঠে আসে, ফারুক হোসেন মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে দলীয় লোকজনকে অর্থ পাঠিয়েছেন, যা ‘ঢাকা লকডাউন’ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহৃত হওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় চারটি এবং রাজধানীর সূত্রাপুর থানায় দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। তিনি ১৯৮১ সালে ইয়াসিন কলেজের ভিপি থাকাকালে একটি হাতবোমা নিক্ষেপের ঘটনায় আহত হন, সেই থেকেই তার নামের সঙ্গে ‘বোম’ উপাধি যুক্ত হয়।

এসপি জানান, ফারুক হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে। এ মামলায় উপপরিদর্শক তরিকুল ইসলাম বাদী হতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   লকডাউন   নিক্সন চৌধুরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close