বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নুরের বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, “শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালানোর সুযোগ নিয়েছেন। ৫০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না। দলটি এখন মরা লাশ, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই দলের কাফন-দাফন সম্পন্ন হবে।”

তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দেওয়ার পর।

নুর পোস্টে লিখেছেন, ‘দেশে অবস্থানরত লীগের ভাইদের বলব স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না, গ্রেপ্তার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না। কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ/মাস্ক পরে ঝটিকা/গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর!’

উৎপাত করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে পড়তে হবে উল্লেখ করে নুর রেখেন, ‘আ. লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন।

আমার মনে হয় চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।’

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই, আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে আগামী ৫০ বছরেও ফিরবে না। ৭৫ এ শেখ মুজিবের পর ২৪ এ তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। আওয়ামী লীগ এখন মরা লাশ।

বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এখন এর দাফন-কাফন সম্পন্ন হবে। সুতরাং মরা লাশের পেছনে ছুটে হতাশ না হয়ে নতুন দিনের সম্ভাবনা নিয়ে নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব—যেখানে কোনো ক্ষমতালোভী শাসক থাকবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়মুক্ত চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা এবং দায়শীল ও দয়ার রাজনীতি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   নুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close