প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:০২ AM

সংগৃহীত ছবি
হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর অবস্থা স্থিতিশীল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কন্যা এষা দেওল এ তথ্য জানান। মঙ্গলবার সকাল থেকেই ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। তবে এষা পোস্টে নিশ্চিত করেছেন, “আমার বাবা সুস্থ হয়ে উঠছেন, অবস্থা স্থিতিশীল।”
বাবা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়েছে বলেও জানান এষা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এষা আরও লেখেন, সকলের কাছে আমার অনুরোধ আমর অনুরোধ আমার পরিবারকে এই কঠিন সময়ে একান্তে থাকতে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবার দ্রুত সেরে ওঠার জন্য আপনারা প্রার্থনা করছেন।
উল্লেখ্য, ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে দেখা গেছে। অক্টোবর মাসের শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: এনডিটিভি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ