প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০৬ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করে বড় চমক দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)।
জানা গেছে, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা) আসন থেকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফরম প্রত্যাশা করছি। যারা জনসেবায় সম্পৃক্ত হতে চান, রাজনীতিটাকে জনসেবা হিসেবে দেখতে চান–ক্ষমতার যাওয়ার সিঁড়ি হিসেবে নয়, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। যারা আসলেই জনমানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চান, তারা এগিয়ে আসবেন এবং এমন মানুষগুলোকে আমরা এনসিপি থেকে সংসদে পাঠাতে পারব।
স্বদেশ প্রতিদিন/ এমএস