বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শেখ হাসিনা আওয়ামী লীগের দিল্লি শাখা থেকে হুমকি দিচ্ছেন: শিশির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, “শেখ হাসিনা আওয়ামী লীগের দিল্লি শাখা থেকে আমাদের হুমকি দিচ্ছেন। তিনি আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছেন। আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত, কুমিল্লার বিপ্লবীরাও প্রস্তুত রয়েছেন।” 

রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

জয়নাল আবেদীন শিশির বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে আমাদের অনেক বোঝাপড়া বাকি আছে। আমরা মনে করি, তার বাংলাদেশে আসা উচিত। তিনি আমাদের দুই হাজার ছাত্রজনতাকে খুন করেছেন, বিমান হামলা করে নিরীহ শিশুদের হত্যা করেছেন।

শেখ হাসিনাকে আমরা খুঁজছি, তার সঙ্গে আমাদের হিসাব-নিকাশ আছে।’

অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি এখন শুধু নির্বাচন চায়, কিন্তু গণভোট বা সংস্কারের কোনো প্রয়োজন মনে করছে না। এই দলটি এতদিন কোথায় ছিল? ২০১৪ সালে বিএনপি যে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি দিয়েছিল, সেই অবরোধ যেন আজো চলছে। ২০২৪ সালে শেখ হাসিনা যে- আমি আর ডামি নির্বাচন দিয়েছিল সে নির্বাচন বয়কট করতে লন্ডন থেকে তারেক রহমান অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতে দলটি কিংবা দেশের মানুষ কেউই সাড়া দেয়নি।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব বলেন, ‘এখন বিএনপি সংবিধানের কথা বলছে, কিন্তু যদি সত্যিই তারা সংবিধান মানতে চায়, তাহলে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে কিনা, সেটি স্পষ্ট করতে হবে।’

শিশির বলেন, “আমরা সংবিধান অনুযায়ী বিপ্লব করি নি। আমরা মুজিববাদ ও ইন্দিরার সংবিধান উপেক্ষা করে রাজপথে রক্ত দিয়েছি, সেই সংবিধানকেই বয়কট করেছি। শুরু থেকেই বলেছি, এই সংবিধান বাতিল করে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হোক। বিএনপি এখন জুলাই সনদ মানছে না, তারা কেবল ক্ষমতা চাইছে। তবে তারা এমন নির্বাচন চায়, যেখানে নিশ্চিতভাবে ক্ষমতায় আসতে পারবে।

তাহলে শেখ হাসিনার দোষ কোথায়? বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে। যদি তারা জাতীয় সরকার মেনে নিত, তাহলে ছয় মাস আগেই নির্বাচন, সংস্কার ও নতুন সংবিধানের পথে আমরা অনেক দূর এগোতে পারতাম।”

ব্যারিস্টার মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো বক্তব্য দেন- এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ,কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   আওয়ামী লীগ   দিল্লি   শিশির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close