বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জেমস বন্ড’ পরিচালক লি তামাহরি প্রয়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম

চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক লি তামাহরি মারা গেছেন। বৃহস্পতিবার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন।


তামাহরি মাওরি ও ব্রিটিশ বংশোদ্ভূত। ১৯৫০ সালে ওয়েলিংটনে জন্ম নেওয়া তিনি ৭০-এর দশক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চলচ্চিত্রশিল্পে কাজ শুরু করেন। জিওফ মারফির সিনেমায় টেকনিশিয়ান হিসেবে কাজের পাশাপাশি ‘মেরি ক্রিসমাস, মি. লরেন্স’-এ ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


পরিচালক হিসেবে তিনি প্রথম বড় পরিচিতি পান ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’ চলচ্চিত্র দিয়ে। ছবিটি অকল্যান্ডের একটি মাওরি পরিবারের সংগ্রাম ও সহিংসতা নিয়ে নির্মিত হয় এবং মুক্তির পর নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় উঠে আসে।


এরপর তিনি হলিউডে কাজের সুযোগ পান। নিক নল্টে ও চাজ প্যালমিন্টেরি অভিনীত পিরিয়ড নোয়ার ‘মালহোল্যান্ড ফলস’ পরিচালনা করেন।


তামাহরির ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত জেমস বন্ড ছবি ‘ডাই অ্যানাদার ডে’। ছবি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। তার মৃত্যু চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  জেমস বন্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close