বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দুই ঈদ ও পূজায় ছুটি বাড়ালো সরকার, কোনটিতে কতদিন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা মোট ২৮ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) পড়বে।

চলতি বছরের মতো আগামী বছরও সরকার দুই ঈদ ও দুর্গাপূজার ছুটি বাড়িয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পায়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, আগামী বছর ঈদুল ফিতরের দিন ও তার আগে-পরে দুই দিন করে মোট পাঁচ দিন ছুটি থাকবে।

ঈদুল আজহার দিন, ঈদের আগে দুই দিন ও পরে তিন দিন মিলিয়ে ছয় দিন ছুটি থাকবে।

অন্যদিকে শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমী, এই দুই দিন ছুটি থাকবে।

দুই ঈদের প্রধান দিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি, আর আগে-পরে নির্ধারিত দিনগুলো থাকবে নির্বাহী আদেশে ছুটি হিসেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, দু-এক দিনের মধ্যেই ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করা হবে।




আরও সংবাদ   বিষয়:  ঈদ   পূজা   ছুটি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close