বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জিপিএ-৫ ছাড়াও ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে বুটেক্স, আবেদন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

চার বছর মেয়াদি বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিভিন্ন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন করতে অনলাইনে ফি হিসেবে ৩০০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞান বিভাগের জন্য এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০ এর মধ্যে সর্বনিম্ন ১৭.৫০ থাকতে হবে। প্রতি বিষয়েই ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকা আবশ্যক। (গত বছর এই সীমা ছিল ১৮.৫০ গ্রেড পয়েন্ট)।

লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ২০ ফেব্রুয়ারি। প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ১,২০০ টাকা দিয়ে। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০:৩০ থেকে ১২টা পর্যন্ত।

মোট ২০০ নম্বরের পরীক্ষা, গণিত: ৬০ নম্বর, পদার্থবিজ্ঞান: ৬০ নম্বর, রসায়ন: ৬০ নম্বর, ইংরেজি: ২০ নম্বর।

লিখিত পরীক্ষার ভিত্তিতে সর্বোচ্চ ৪,৫০০ শিক্ষার্থী মেধাতালিকায় থাকবে। ৪০ শতাংশের কম নম্বর পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে না। এবারের শিক্ষাবর্ষে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইয়ার্ণ, ফেব্রিক, ওয়েট প্রসেস, এ্যাপারেল, টেক্সটাইল ম্যানেজমেন্ট: প্রতি বিভাগে ৮০টি আসন, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: প্রতি বিভাগে ৪০টি আসন, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং: ৩০টি আসন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  জিপিএ   ভর্তি   পরীক্ষা   বুটেক্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close