বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার দাবিতে জাকসুর স্মারকলিপি
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থে মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমানের কাছে এই স্মারকলিপি জমা দেন জাকসু নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা বিদ্যমান মানোন্নয়ন নীতিমালাকে আরো নমনীয়, বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান। পাশাপাশি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশের আগেই মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ দেওয়ার আহ্বান জানান।

জাকসু নেতৃবৃন্দ বলেন, “বিষয়টি আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য একাডেমিক কাউন্সিল সভায় আলোচনার জন্য উপস্থাপন করার অনুরোধ জানানো হয়েছে।”

তারা আরো বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও একাডেমিক উন্নয়নের স্বার্থে জাকসু সবসময় সক্রিয় ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, “আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে গ্রেড উন্নয়নসংক্রান্ত বিদ্যমান নিয়ম পরিবর্তনের দাবি জানিয়েছি। বর্তমানে ৩.০০ বা তার নিচে GPA প্রাপ্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত কোর্স বা ভাইভা উন্নয়নের আবেদন করতে পারে (যেসব কোর্স বা ভাইভাতে ৩.০০ এর নিচে গ্রেড পাওয়া গেছে)। কিন্তু বাস্তবে অনেক বিভাগে এই নিয়মের যথাযথ প্রয়োগ হয় না, যা অনেক শিক্ষার্থীর জন্য ফলাফল উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়ায়।”

তিনি আরো বলেন, “আমাদের প্রস্তাব অনুযায়ী, যেসব শিক্ষার্থী ৩.২৫ বা তার নিচে GPA নিয়ে উত্তীর্ণ হবে, তারাও যেন সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত মানোন্নয়নের সুযোগ পায়। অনার্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানোন্নয়নের সুযোগ পেতে পরবর্তী ব্যাচের পরীক্ষার জন্য এক বছর অপেক্ষা করতে বাধ্য হন। এতে তারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ হারান। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় ফলাফল প্রকাশের আগেই মানোন্নয়ন পরীক্ষার সুযোগ প্রদানের আহ্বান জানানো হয়েছে। আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন জাকসু নেতারা।”

এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “মানোন্নয়ন নীতিমালা বর্তমানে অনেকের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও মানসিক চাপ বিবেচনায় এ নীতিকে আরও মানবিক ও বাস্তবসম্মত করা জরুরি। শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ ও একাডেমিক অগ্রগতি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মানোন্নয়ন পরীক্ষার প্রক্রিয়াটি সহজ হলে অনেক শিক্ষার্থী তাদের ফলাফল উন্নত করার ন্যায্য সুযোগ পাবে।”

স্মারকলিপি প্রদানকালে জাকসুর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা, পরিবহন সম্পাদক তানভীর রহমান ও কার্যকরী সদস্য আবু তালহা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মানোন্নয়ন   নীতিমালা   জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close