সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে আন্দোলন: জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময়ে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয়, তবে আন্দোলন জামায়াত ইসলামী করবে ।

আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কথা জানান।

তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা হবে এবং মানুষের ফোকাস জাতীয় ভোটের দিকে থাকবে, ফলে গণভোটে কম ভোট পড়বে। কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই, আগে গণভোট হতে হবে।”

গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‍“নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে একটি আইনে পরিণত করবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   গণভোট   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close