ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর কাকরাইলে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. এ জেড এম জাহিদ বলেন, “সরকারের কেউ কেউ এদিক সেদিক কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।”
কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, “বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে।”