বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, উদ্ধার হয়েছে ৩৭টি জীবিত ঘোড়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৫১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে জবাইকৃত ঘোড়ার মাংস এবং ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর সহায়তায় গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ আরও বলেন, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু কাউকে আটক করা যায়নি, তাই উদ্ধারকৃত ঘোড়া ও জব্দকৃত মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে। বুধবার সকালে সেগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন হারুন-রোমান জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলোর বেশিরভাগই অসুস্থ এবং জব্দ করা মাংসে এমন টক্সিন রয়েছে যা মানুষের জন্য ক্ষতিকর।

তিনি আরও সতর্ক করে বলেন, “ঘোড়ার মাংসে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। তাই কেউ যেন এই মাংস ক্রয় বা গ্রহণ না করে, সেদিকে সবাইকে সতর্ক করা হচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   জবাইকৃত   ঘোড়া   মাংস জব্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close