বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছে থাকা যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন তার স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:২৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় নিয়ে যাওয়া হওয়ার সময় পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটেছে। গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি গাজী বোরহান উদ্দিনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। তাকে ক্যাম্পে নিয়ে আসলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ দেড় থেকে দুইশো সমর্থক। এ সময় তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন তারা। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশ্যে যাওয়ার সময় অরুয়াইল ফাঁড়ির কাছে হামলা হয়। এক পর্যায়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।  

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ, উপ-পরিদর্শক টিপু সুলতান সাংবাদিকদের জানিয়েছেন, বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি পুলিশ হেফাজতে রয়েছে কিনা তা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে এ ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   পুলিশ   যুবলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close