এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিনি এ কথা বলেন।
আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি উল্লেখ করে সারজিস আলম বলেন, “কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না-এটা পরবর্তী বিষয়। আগে নিজেদের ভিত্তি শক্ত করতেই আমরা কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।”
কমিটি গঠনের প্রসঙ্গ টেনে এনসিপি নেতা আরো বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে এবং অচিরেই ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু হবে।
কমিটি গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।